সরকারি শিশু পরিবার (বালিকা), পিরোজপুরের এক পিতামাতাহীন কন্যার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, পিরোজপুর। রবিবার (১২ জুলাই) অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত থেকে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর, পিরোজপুরের উদ্যোগে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে নবদম্পতির জন্য প্রয়োজনীয় আয়োজন নিশ্চিত করার পাশাপাশি তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়।



