প্রতিদিন ঘুম থেকে উঠলেই যেন নতুন দামের খবর, যে বাজারে গতকাল এক দামে সবজি কিনেছেন, আজ সেখানে গিয়েই গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রশ্ন একটাই, এভাবে আর কতদিন? চলুন দেখে নেওয়া যাক বরিশালের খুচরা কাঁচাবাজারের বর্তমান চিত্র।
বরিশালের খুচরা কাঁচাবাজারে কিছু কিছু সবজির দাম আগের তুলনায় একটু কমলেও স্বস্তি ফিরেনি ক্রেতাদের মাঝে।
বর্তমান আজকের বাজারে করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা এবং লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা দরে এছাড়াও
কাচাকলা হালি ৫০ টাকা, গাডি-৪০ টাকা, কাকরোল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরেতবে চাহিদা থাকলেও দাম বেশি থাকায় অনেক সবজি ই বিক্রি করছেন না বিক্রতারা!
বর্ষা মৌসুমের কারণে কাঁচা সবজির দাম এখন আকাশ চুম্মী! কৃষকের ক্ষেত বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাওয়ায় দৈনান্দিন কাচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবী বিক্রেতাদের
অন্যদিকে, ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়ছে না। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়ে অল্প সময়ের মধ্যে সবজির বাজার নিয়ন্ত্রনের আনার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন সাধারণ ক্রেতারা!
জয় চন্দ্র শীল
বিএইচএস নিউজ
বরিশাল।



