সোমবার, আগস্ট ১০, ২০২৬
No menu items!
spot_img

এসএসসি: বরিশাল বোর্ডে এবারও শীর্ষে পিরোজপুর জেলা

মাধ্যমিক ও সমমান (এসএসসি) পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পিরোজপুর জেলা শীর্ষে রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২। গত বছরের চেয়ে এবার বোর্ডের সব জেলার পাসের হার কিছুটা বেড়েছে। পিরোজপুর জেলায় গত বছর পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮। ।

এরপর দ্বিতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার এ বছর পাসের হার ৬২ দশমিক ৯১, যা গত বছর ছিল ৫০ দশমিক ৮৪। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৬১ দশমিক ৭২, যা গতবছর ছিল ৫৭ দশমিক ২০। চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৮ দশমিক ০৩, যা গতবছর ছিল ৫১ দশমিক ৭৭। পঞ্চম অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাসের হার ৫৭ দশমিক ১০, যা গতবছর ছিল ৫৫ দশমিক ৭২ এবং ষষ্ঠ অবস্থানে থাকা ভোলা জেলার পাসের হার ৫৩ দশমিক ৭১, যা গত বছর ছিল ৫৪ দশমিক ৭০।

এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ২ হাজার ৪৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। এ ছাড়া মানবিক বিভাগ থেকে মাত্র ২৬৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular