সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
No menu items!
spot_img

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, রাতেই গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে রাতে অভিযান চালিয়ে ওই আসামী ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এসআই আজাদ, কনস্টেবল রাসেল, ফিরোজ মোল্লা ও রায়হান। রাসেলকে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এসআই মো. রুবেল খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্রামের হাকিম তালুকদারকে (৪৩) তার বাড়ির পশ্চিম পাশের বাগান থেকে গ্রেপ্তার করে। এ সময় ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা জব্দ করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর হাকিম ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে তার স্ত্রী ও দুই ছেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে হাকিমকে ছিনিয়ে নিয়ে যান তারা।

পুলিশের অভিযোগ, হামলায় হাকিমের স্ত্রী, বড় ছেলে মো. সাব্বির হোসেন (২২) ও ছোট ছেলে সাইফুল ইসলাম তালুকদার (১৫) জড়িত ছিলেন।

রাত সোয়া ৮টার দিকে পার্শ্ববর্তী চরডাইয়া এলাকায় অভিযান চালিয়ে হাকিম ও তার ছেলে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

হাকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন জানান, এ ঘটনায় দুৃটি মামলা করা হয়েছে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যটি সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular