সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
No menu items!
spot_img

পাওনা টাকা চাওয়ায় মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে পাওনা ৬০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও তিন ছেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা জহিরুল (৩৫), রেজাউল (৩০), খায়রুল (২৭) ও তাদের মা মনোয়ারা বেগম (৫৫)। আহতদের মধ্যে মনোয়ারা বেগম, জহিরুল, রেজাউল ও খায়রুলকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত জহিরুলের পরিবারের অভিযোগ, একই এলাকার বাসিন্দা রাসেল মৃধার জমিতে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন জহিরুল। কাজ শেষে পাওনা টাকা চাইলে রাসেল মৃধার নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় জহিরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে মা মনোয়ারা বেগম এবং দুই ভাই রেজাউল ও খায়রুল এগিয়ে এলে তাদেরও পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহত চারজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে রাসেল মৃধার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাওনা টাকা দাবি করায় ক্ষুব্ধ হয়ে রাসেল মৃধা ও তার পরিবারের লোকজন পাওনাদার জহিরুলের বাড়িতে গিয়ে হামলা করেন। এর আগের দিনও ওই পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular