শনিবার, জুলাই ১৮, ২০২৬
No menu items!
spot_img

মুক্তিপণ দিয়েও দেশে ফিরতে পারছেন না লিবিয়াপ্রবাসী আসাদুল।

লিবিয়ার একটি সশস্ত্র চক্রের হাতে অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা পরিশোধ করেও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা আসাদুল বখতিয়ার। পরিবার বলছে, ৬ লাখ টাকার বিনিময়ে অপহরণকারীদের কাছ থেকে মুক্তি পেলেও দেশে ফেরার বিমানভাড়া ও চিকিৎসার অর্থের অভাবে তিনি এখনও লিবিয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন।

তাই তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি সহযোগিতা চেয়েছে পরিবার। আসাদুল বখতিয়ার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়,  আসাদুল বখতিয়ার  ২০২২ সালের ১১ অক্টোবর বৈধভাবে ভিজিট ভিসায় লিবিয়ায় যান। সেখানে আনজারা শহরে একটি দর্জির দোকানে কাজ করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা পরিবারের কাছে পাঠাতেন।

গত রমজান মাসে সেহরি খাওয়ার পর ৫-৬ জনের একটি সশস্ত্র চক্র তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি নির্জন আস্তানায় নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের সদস্যদের কাছে পাঠিয়ে প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular