শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
No menu items!
spot_img

বাজেটের আগে নগরবাসীর মতামত নিলো বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নে সরাসরি নগরবাসীর মতামত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২২ জুলাই) বিকেলে নগর ভবনের সভাকক্ষে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে বিসিসি।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এতে নগরবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে আগামী অর্থবছরের বাজেট সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, বিসিসি প্রতিষ্ঠার পর থেকে কোনো প্রশাসন বা মেয়র বাজেট প্রণয়নের আগে সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার উদ্যোগ নেননি। বর্তমান প্রশাসনের এই উদ্যোগকে তারা সময়োপযোগী ও গণমুখী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সভায় বক্তারা গত চার মাসে বর্তমান প্রশাসকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে সিটি করপোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবাকে আরও সহজলভ্য করার দাবি জানান।

একই সঙ্গে করপোরেশনের সেবা যেন সরাসরি নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. লোকমান হাকিম, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, সচিব রুম্পা শিকদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, এ করিম আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু রেজা মো. নুরুল হক, ড্যাব বরিশাল জেলার সভাপতি ডা. কবিরুজ্জামান, পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্না, শেবাচিমের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিম, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ শিকদার, মীর জাহিদুল কবির, আ ন ম সাইফুল আহসান আজিম, মো. ইউনূস মিয়া, হুমায়ুন কবির, মাইনুল ইসলাম, অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম ও মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, নাসিমুল কবির, মো. হুমায়ুন কবির, মুরাদ আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভার সমাপনী বক্তব্যে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নগরবাসীর দেওয়া পরামর্শ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি বাস্তবমুখী, অংশগ্রহণমূলক ও নাগরিকবান্ধব বাজেট প্রণয়ন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular