বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
No menu items!
spot_img

এক পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা!

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। নিলামে মাছটি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে মোমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করেন জেলে আরিফ মাঝি।

 

আরিফ মাঝি বলেন, মেঘনায় জাল পেতে মাছ শিকার করছিলাম। এ সময় ১৫ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ধরা পড়ে। পরে মাছটি রামনেওয়াজ মোমিন তালুকদারের মৎস্য আড়তে বিশ হাজার একশত টাকায় বিক্রি করা হয়।

 

মৎস্য ব্যাপারি ফিরোজ ও নাহিদ জানান, ১৫ কেজি ওজনের পাঙ্গাস মাছটি ভ্যাটসহ প্রতি কেজি এক হাজার তিনশত চল্লিশ টাকা কেজি দরে নিলামে ক্রয় করেন মৎস্য আড়তদার মোমিন তালুকদার।

 

এই ব্যাপারে মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মোমিন তালুকদার জানান, পাঙ্গাস মাছটি লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ী পাঠানো হবে। আরও বেশি দামে মাছটি বিক্রি করা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular