রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
No menu items!
spot_img

স্বামী মাদক মামলায় কারাগারে যাওয়ার এক সপ্তাহ পর স্ত্রী ইয়াবাসহ আটক

বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।গতকাল শুক্রবার রাতে উপজেলার তেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবী বেগমকে ৬০টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২০০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি ওই এলাকার সালাম মাঝির স্ত্রী।

পুলিশ আরও জানায়, গত ১০ সেপ্টেম্বর রাতে একাধিক মাদক মামলার আসামি সালাম মাঝিকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মামলা করে ১১ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে রুবী বেগম ইয়াবার কারবার করছিলেন বলে জানায় পুলিশ।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘ইয়াবাসহ আটক রুবী বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আজ শনিবার তাঁকে বরিশালের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular