বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
No menu items!
spot_img

অবশেষে অধ্যক্ষ তপন কুমার সাহার পা ধরে ক্ষমা চাইলেন সেই আলোচিত শিক্ষার্থী!

‎বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার সাহার সঙ্গে বাকবিতণ্ডা ও উচ্চবাচ্যে জড়িয়ে আলোচনায় আসা শিক্ষার্থী অবশেষে তাঁর পা ধরে ক্ষমা চেয়েছেন।
‎
‎একজন ছাত্র-ছাত্রী হিসেবে বিষয়টি থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। মতের অমিল থাকতেই পারে, কোনো বিষয়ে অভিযোগ বা ক্ষোভও থাকতে পারে। কিন্তু তাই বলে শিক্ষক কিংবা কোনো সম্মানিত ব্যক্তির সঙ্গে অসদাচরণ, অসম্মানজনক আচরণ বা আবেগের বশে সীমা অতিক্রম করা কখনোই কাম্য নয়।
‎
‎মনে রাখতে হবে, প্রতিবাদ করার অধিকার সবার আছে, তবে সেই প্রতিবাদের ভাষা হতে হবে শালীন ও যুক্তিনির্ভর। কোনো ঘটনা সম্পর্কে পুরোপুরি না জেনে, সত্যতা যাচাই না করে কিংবা পরিস্থিতি না বুঝে কারও বিরুদ্ধে মন্তব্য করা বা উত্তেজিত আচরণ করা উচিত নয়।
‎
‎আজকের এই ঘটনা শিক্ষার্থীসহ আমাদের সবার জন্য একটি শিক্ষা হয়ে থাকুক। ভবিষ্যতে যেন কেউ আবেগের বশে এমন আচরণ না করে, বরং ধৈর্য, বিবেক ও পারস্পরিক সম্মান বজায় রেখে যেকোনো সমস্যার সমাধান করেন।
‎
‎শিক্ষককে সম্মান করা, সত্যকে যাচাই করা এবং নিজের আচরণের দায়িত্ব নেওয়া, এই মূল্যবোধগুলোই গড়ে তুলুক একটি সুন্দর ও সচেতন সমাজ।
‎
‎
‎
‎
‎
‎জয় চন্দ্র শীল
‎বি এইচ এস নিউজ
‎বরিশাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular