ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাচনমহল ইউনিয়নের হারদল গ্রামের আবু বক্কর (২৪) ও জিহাদ খান (২৩)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বিএইচএস নিউজকে জানান, সোমবার রাতে নলছিটি থানার উপপরিদর্শক হেমায়েত উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বারইকরণ এলাকায় অভিযান চালায়। এ সময় ছয় পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্কর ও জিহাদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
