বরিশালের বাকেরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আজিজুল হক (৩৫) রুনসি এলাকার বাসিন্দা। তিনি মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বিএইচএস নিউজকে জানান, অভিযানকালে আজিজুল হকের বাসা থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।
