এইমাত্র
ভোলা

চরফ্যাশনে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলা জেলার চরফ্যাশনে আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আল ইত্তেহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম আসলামী জানান, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর চরফ্যাশন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ১৩০ জন পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

তিনি আরও জানান, পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে ফাউন্ডেশনের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।