এইমাত্র
পটুয়াখালী

পটুয়াখালীতে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। স্থানটি পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফারুক গাজী (৪৩) ও মিরাজ বয়াতী (২৮)। তারা দুজনই পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন জৈনকাঠি এলাকার বাসিন্দা।

পুলিশ বিএইচএস নিউজকে জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হচ্ছে।