এইমাত্র
ভোলা

দৌলতখানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে আহমাদউল্লাহ আফনান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুনাফ বেপারী পুলের কাছে পাটোয়ারী বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফনান ওই এলাকার আল-আমিনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মাদ্রাসা থেকে বাড়ি ফিরে খেলাধুলা ও গোসলের জন্য ঘর থেকে বের হয় আফনান। বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে তার মা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে আফনানের জুতা ভেসে থাকতে দেখে তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকেন।

স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে পানির নিচে একজনের পায়ে শিশুটির দেহ লাগে। অচেতন অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফনানের অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।