মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
No menu items!
spot_img

নেছারাবাদে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার- ৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে দুজনের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে এবং বাকি তিনজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্যমতে, শর্ষিনা গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে মো. মিজান (৩৫)-এর কাছ থেকে ৫০টি ইয়াবা এবং জগৎপট্টি গ্রামের মো. বাদল হোসেনের ছেলে মো. তানভীর আহম্মেদ (২২)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন- আদর্শ বয়া গ্রামের মো. শাহেদ (২০) ও মো. শাহজাদা (১৬) এবং মধ্যকরফা গ্রামের মো. জাকারিয়া (২০)।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অভিযান চালানো হচ্ছে। মাদক কারবারি বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular