মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
No menu items!
spot_img

পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি: তথ্যমন্ত্রী

সারা পৃথিবীতে আমরা এক ভয়াবহ জলবায়ু সংকটে প্রবেশ করেছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিজ্ঞানীরা সবাই আতঙ্কিত—এ সংকট আমাদের কত গভীরে নিপতিত করবে। সমুদ্রে যদি পানির উচ্চতা বৃদ্ধি পায়, তবে উপকূলীয় এলাকাগুলো পানির নিচে তলিয়ে যাবে।

রোববার (২৭ জুলাই) সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, পৃথিবীর যে দেশগুলো সমুদ্র উপকূলে অবস্থিত, আমরা তেমনই একটি দেশ। বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে যে দেশগুলো সবার আগে প্লাবিত হবে, তার মধ্যে আমাদের মাতৃভূমি বাংলাদেশ অন্যতম। অতএব, এ সংকট মোকাবিলার জন্য অন্যান্য সব কর্মসূচির পাশাপাশি দেশকে সবুজায়ন ও বৃক্ষরোপণ করা এখন আর কেবল অর্থকরী ফসলের উৎপাদনের বিষয় নয়; এটি আমাদের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়ার এক অনিবার্য দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, বৃক্ষরোপণের কাজটা যেমন চ্যালেঞ্জিং, তার চেয়েও বড় চ্যালেঞ্জ হলো এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপণ করা হবে, সেখানকার স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি পরিচর্যা পরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি। এই প্রকল্পটি যদি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, তবে গোটা জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।

অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular