রবিবার, আগস্ট ৯, ২০২৬
No menu items!
spot_img

মেহেন্দিগঞ্জে গাঁজা গাছসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী।

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মাদক কারবারি  রাজিব বেপারীকে (৩২) আটক করেছে পুলিশ। আটক রাজিব মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।

আজ রবিবার বিকাল ৫টার দিকে নিজের লিজ নেওয়া একটি ঘের থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন।

পুলিশের ভাষ্য, চরহোগলা গ্রামে রাজিবের একটি ঘের রয়েছে। সেখানে তিনি বিভিন্ন গাছের আড়ালে উঁচু টবে একটি গাঁজা গাছ লাগায়। বিষয়টি জানার পর অভিযান চালায় পুলিশ। এ সময় তার দেখানো জায়গা থেকে সাড়ে ৭ ফিট উঁচু একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, আটক ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এধরণের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular