রবিবার, নভেম্বর ৮, ২০২৬
No menu items!
spot_img

গোপন ভিডিও ধারণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

নারীদের অজান্তে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও সেসব ভিডিও দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে গণপিটুনির শিকার হওয়ার পর বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠুকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম খান বাপ্পির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বায়জীদ হোসেন মিঠুকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি ও সদস্য সচিব মো. কামরুল আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, গত শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাড়িতে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা বায়জীদ হোসেন মিঠুকে হাতেনাতে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

স্থানীয়দের অভিযোগ, মিঠু বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে গোপনে ভিডিও ধারণ করতেন। পরে এসব ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের চেষ্টা করতেন। পুলিশ তার ব্যবহৃত মুঠোফোন তল্লাশি করে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়ার কথা জানিয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, বায়জীদ হোসেন মিঠুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular