এইমাত্র
বরিশাল জেলা

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ঠেকাতে বরিশালে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণ মিছিল

বরিশাল নগরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ ও যেকোনো ধরনের অরাজকতা ঠেকাতে শান্তিপূর্ণ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বরিশাল মহানগর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সুজনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ও ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন রাজ উপস্থিত ছিলেন।

এছাড়া বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এস এম আসাদুল ও রাব্বি খান এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন অপু ও যুগ্ম আহ্বায়ক শামীম গাজী, নিঝুম, রুবেল, খান সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নগরীর শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।