শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
No menu items!
spot_img

মাদক কারবারির কামড়ে পুলিশের এসআই আহত

ঝালকাঠির কাঠালিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে এক মাদক কারবারির কামড়ে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) রতন কৃষ্ণ হাওলাদার। এসময় পিচ ইয়াবাসহ অভিযুক্ত সুজনকে (৩০) আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুজনকে আটক করে। আটক সুজন উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. আবু নাছের রায়হান।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। একপর্যায়ে এসআই রতনের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন মাদক কারবারি সুজন। পরে তাকে  আটক করা হয়।

 

কাঠালিয়া থানার ওসি মো. আবু নাছের রায়হান বলেন, মাদক ব্যবসায়ী সুজনকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। সুজন এসআই রতন কৃষ্ণ হাওলাদারের হাতে কামড় দিয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular