এইমাত্র
কাঠালিয়া

কাঠালিয়ায় বিএনপির সভা ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঝালকাঠির কাঠালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, মো. জাকির হোসেন কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাসিব ভূট্টো আকন ও ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।

সভা শেষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।