বরিশাল জেলা জামায়াতের সাবেক রুকন ও বরিশাল ইসলামীক ল’ইয়ার্স কাউন্সিলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনোনিত হয়েছেন।
৯ জুলাই বৃহস্পতিবার এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি তিনি জামায়াতে ইসলামীর আমির বরাবর একটি পদত্যাগপত্র পাঠান। সেখানে ব্যক্তিগত ও সাংগঠনিক কারনে পদত্যাগ করার কথা উল্লেখ করেন। তবে দীর্ঘদিন যাবতই জামায়াত ছাড়ার গুঞ্জন চলছিল।
অ্যাডভোকেট জাকির হোসেনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে। তিনি ১৯৯০ সালে খুলনার অজোগড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। তাছাড়া তিনি এক সময় খুলনার সরকারী সুন্দরবন কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পরে তিনি উত্তরা ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম পাশ করেন।



