এইমাত্র

সম্পাদকীয় নীতি

সম্পাদকীয় নীতি

সত্য যাচাই: কোনো সংবাদ প্রকাশের আগে আমরা তারিখ, সংখ্যা, নাম ও ঘটনা যাচাই করি। সূত্রের তারিখ ও ঘটনার তারিখ — দুটোই মেলানো হয়। সংখ্যায় মতভেদ থাকলে তৃতীয় সূত্রে যাচাই না করে প্রকাশ করি না।

নিরপেক্ষতা: আমরা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ নিই না। সব পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। অভিযোগের খবরে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা থাকে।

সূত্র ও ছবি: আমাদের ছবি সব আসল ছবি — সংবাদের নিজস্ব ছবি বা ঘটনাস্থলের আসল ছবি। আমরা AI দিয়ে তৈরি ছবি সংবাদে ব্যবহার করি না।

ভুল সংশোধন: ভুল প্রমাণিত হলে সংবাদ সংশোধন করি এবং সংশোধনের কথা জানাই। সংশোধনের অনুরোধ পাঠান: bhsnewsonline@gmail.com।

গোপনীয়তা: সংবাদ পাঠানো ব্যক্তির পরিচয় তাঁর অনুরোধে গোপন রাখা হয়। শিশু ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয় না।