রবিবার, আগস্ট ৯, ২০২৬
No menu items!
spot_img

বরিশালে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫

বরিশালে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থী রয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

আহত ববি শিক্ষার্থীর নাম ইয়াসমিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত ছয়জনকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। সংঘর্ষে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহিন্দ্রার এক যাত্রী মারা যান।

এদিকে দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উভয়পাশে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যানজটের পরিস্থিতি তৈরি হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular