বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
No menu items!
spot_img

উজিরপুরের সাতলায় পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন সাইফ মাহমুদ জুয়েল

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং মণ্ডপ কমিটির হাতে নগদ অর্থসহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সাতলা ইউনিয়নের বিশ্বাস বাড়ি, ভরৎসেন ও পটিবাড়িসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক একাধিকবার নির্বাচিত সভাপতি ফারুক বিশ্বাস।

পরিদর্শনকালে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা সম্পর্কে অবহিত হয়ে সাইফ মাহমুদ জুয়েল এলাকার উন্নয়নে পাশে থাকার এবং কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফারুক বিশ্বাসের নেতৃত্বে প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে দক্ষিণ সাতলা ও রাজাপুরসহ আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আয়োজন ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা।

ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার মানুষের সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার অংশ হিসেবে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular