শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
No menu items!
spot_img

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মানিক পশারী’র লাশ গোপনে গার্ড অফ অনার : পিরোজপুরে দাফনে জামাতের বাঁধা

 

পিরোজপুর : পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারী’র লাশ ৪ ঘন্টা পরে গোপনে গার্ড অফ অনার দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। নিজ এলাকায় লাশ দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতৃবৃন্দ। আজ শনিবার দুপুর ১২ মানিক পশারী’র লাশ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে আসলে মানিক পশারী লাশ গার্ড অফ অনার দিতে এবং পিরোজপুরে কবর দিতে বাঁধা প্রদান করে জামাতের নেতৃবৃন্দ। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনস এর ভিতরে গোপনে গার্ড অফ ওনার দেয়া হয়।

মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।

মানিক পশারীর পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে জামাই এর কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন আজ শনিবার সকাল দশটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করলে দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তাকে গার্ড অফ অনার এর জন্য আনা হলে বাঁধা প্রদান করে জামাতের নেতৃবৃন্দ। তিনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা। পরে পুলিশ তাকে গোপনে পুলিশ লাইনস এর ভিতরে গোপনে গার্ড অব অনার দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মানিক পশারীর মেয়ে জামাই ফারুক হোসেন জানান, সকাল দশটায় উনি মারা গেছেন দুপুর ১২.০০ টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইএন এর কাছে আসলে উনি আমাদের গার্ড অফ অনারের কথা বলে বিকেল ৫ টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।
উনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ এম্বুলেন্সে কোন বরফ চা পাতা ছাড়া ৪ থেকে ৫ ঘন্টা পরে গোপনে কোনমতে গার্ড আপনার দেয়া হয়েছে। আমরা কিভাবে লাশ দাফন করবো তার কোন দায়িত্ব নেয়নি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। লাশ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।

পিরোজপুর জেলা জামাতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা তাকে কোনোভাবেই গার্ড ওনার দিতে দেয়া হবে না। পিরোজপুরের মাটিতে মানিক পশরীর লাশ দাফন দিতে দেয়া হবে না।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অফ অনার দেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো: ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারী’র লাশ গার্ড অফ অনার দেয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular