এইমাত্র
ভোলা

নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি ভোলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসসির আলম চৌধুরী রবিনের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, বাপ্পি, ফিরোজ, হারুন অর রশিদ সুমন, কামাল মোল্লা ও স্বপন গোলদার, যুবরাজসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, পরাজিত শক্তি দেশে পুনরায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।