পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাতুল হাওলাদার (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর বড় চৌরাস্তা এলাকার পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল হাওলাদার টাউন কালিকাপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
