এইমাত্র
ভোলা

তজুমদ্দিনে মাছের সংরক্ষণ ও পরিচর্যায় প্রশিক্ষণ পেলেন ৪০ জেলে

ভোলার তজুমদ্দিনে মাছের আহরণোত্তর পরিচর্যা, সংরক্ষণ ও গুণগতমান বজায় রাখার কৌশল বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন ৪০ জন জেলে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তর এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন।

প্রশিক্ষণে মাছ আহরণের পর সঠিক পরিচর্যা, বরফের ব্যবহার, স্বাস্থ্যসম্মত সংরক্ষণ, গুণগতমান বজায় রাখা, পচন রোধ ও বাজারজাতকরণের বিভিন্ন কৌশল সম্পর্কে জেলেদের ধারণা দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বিএইচএস নিউজকে জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জেলেরা মাছের অপচয় কমানোর পাশাপাশি আহরিত মাছের গুণগতমান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে আরও দক্ষ হয়ে উঠবেন।