এইমাত্র
ঝালকাঠি

কাঁঠালিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) আমুয়া বন্দরের মহারাজ টাওয়ারের অডিটোরিয়ামে আয়োজিত এ শিবিরে ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আমুয়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।

শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর ও নলছিটি) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের শিল্প ও বাণিজ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক, কাঁঠালিয়া উপজেলা জামায়াতের আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক সাইদুর রহমান।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে কর্মীদের আদর্শিক ও নৈতিক মানোন্নয়ন, দাওয়াতি কার্যক্রম, ইসলামী আন্দোলনে কর্মীদের কাঙ্ক্ষিত মান, স্থানীয় নির্বাচনে করণীয় এবং আত্মশুদ্ধি ও মুহাসাবাসহ সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।