এইমাত্র
পটুয়াখালী

দশমিনায় ৪০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চিংগুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশের একটি দল চিংগুরিয়া গ্রামের সাক্ষী শাহাবুদ্দিনের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— চিংগুরিয়া গ্রামের বাসিন্দা মো. জুবায়ের (২৪) ও মো. বশির মৃধা (২০)। তাঁরা উভয়েই বেতাগী সানকিপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।