এইমাত্র
বরগুনা

পাথরঘাটায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) আছরের নামাজের পর বিকেল ৪টার দিকে পাথরঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খল ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ সময় তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনির প্রতিনিধি সোলায়মান সাদিক, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ চাপরাশি, যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল মামুন, এরফান আহমেদ সোয়েন, ইসরাত জাহান শিরিনসহ উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।