ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। জব্দ করা জাল দুটির আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুগন্ধা নদীর সুতালড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা এবং নৌ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিএইচএস নিউজকে বলেন, অবৈধ বেহুন্দী জালের ব্যবহারে বিভিন্ন প্রজাতির মাছের রেণু ও ছোট মাছ ধ্বংস হচ্ছে। এর ফলে নদীর মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের অবৈধ জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। নদীতে অবৈধ জালের ব্যবহার রোধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
