বাবুগঞ্জের রহমতপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের মিয়া (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রামপট্টি বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জুবায়ের মিয়ার কাছ থেকে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক জুবায়ের মিয়া বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
