বরিশালের মুলাদীর কাজিরহাটে বাংলাবাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় শের-ই-বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে খান রাইটার্স ৬-১ গোলে ব্রাদার্স ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচে দুই দলে ৬ জন করে খেলোয়াড় অংশ নেন। খেলায় ধারাভাষ্য দেন খন্দকার ইলিয়াস শাহ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি রুবেল হোসেন ম্যাচ পরিচালনা করেন; সহকারী হিসেবে ছিলেন মুরাদ হোসেন ও আমিরুল ইসলাম।
মেগা ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন লতা ইউনিয়নের সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ কামাল হাওলাদার। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সালাহউদ্দিন পিপলু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সদস্য সচিব আল আমিন মৃধা, কাজিরহাট থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরসহ অনেকে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। টুর্নামেন্টের আয়োজন করে বাংলাবাজার তরুণ সংঘ; সৌজন্যে ছিল শেরই বাংলা স্পোর্টিং ক্লাব।
