শনিবার, অক্টোবর ৩, ২০২৬
No menu items!
spot_img

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন!

পিরোজপুরে আবু আকন হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন ও দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা ও জজ আদালত। 

সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন। 

আসামিরা হলেন– স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। অন্য আসামি রোজিনাকে বেকসুর খালাস দেন আদালত। এছাড়া আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যান। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আবু আকনের মৃত্যু হয়। এ ঘটনায় আ. জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন। 

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল কালাম আকন জানান, মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular