মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
No menu items!
spot_img

বরিশালে খাসির কাচ্চির পরিবর্তে হিন্দু যুবককে গরুর কাচ্চি পরিবেশনের অভিযোগ

বরিশাল নগরীর চৌমাথা এলাকার দি ফ্যান্টাসি কুজিন রেস্টুরেন্টে খাসির কাচ্চির পরিবর্তে এক হিন্দু যুবককে গরুর কাচ্চি পরিবেশনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক হিন্দু শিক্ষার্থী তার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের চার শিক্ষার্থী রেস্টুরেন্টটিতে খাবার খেতে যান।

তারা হলেন—বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী অমরেশ চন্দ্র মণ্ডল এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাহমুদ উন নবী, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আয়াত ইসলাম ও মার্কেটিং বিভাগের মো. তামিম ইসলাম।

ভুক্তভোগী অমরেশ চন্দ্র মণ্ডল অভিযোগ করেন, প্রথমে তার প্লেটে পরিবেশিত মোরগ পোলাওয়ে চুল পাওয়ায় তিনি সেটি পরিবর্তনের অনুরোধ করেন। পরে তিনি কাচ্চি বিরিয়ানি অর্ডার করলে একজন ওয়েটার তাকে জানান, সেটি বিফ কাচ্চি। তখন তিনি স্পষ্টভাবে বলেন, তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় গরুর মাংস খান না। তাই তিনি খাসির কাচ্চি পরিবেশনের অনুরোধ করেন।

তার অভিযোগ, কিছুক্ষণ পর তাকে কাচ্চি পরিবেশন করা হয়। তিনি ও তার বন্ধুরা সেটি খাওয়ার পর জানতে পারেন, সেটি খাসির নয়; বরং গরুর কাচ্চি ছিল বলে অভিযোগ ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular