বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
No menu items!
spot_img

বাবুগঞ্জে অবিবাহিত বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, এলাকায় চাঞ্চল্য

বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে অবিবাহিত এক বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী তরুণী মুখে কথা বলতে না পারায় ধর্ষণের শিকার হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ওই বাক প্রতিবন্ধী তরুণী (২০) একটি পুত্রসন্তানের জন্ম দেন। অবিবাহিত তরুণীর সন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তোলপাড় শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, অবিবাহিত ও বাকপ্রতিবন্ধী তরুণীর সন্তান হওয়া অত্যন্ত উদ্বেগজনক বিষয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই বাড়ির এক আত্মীয় এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন। তবে এ বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেখাতে পারেননি।

এলাকাবাসীর দাবি, বাকপ্রতিবন্ধী হওয়ায় ভুক্তভোগী নিজের ওপর কী ঘটেছে তা ভাষায় প্রকাশ করতে পারছেন না। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত, ডিএনএ পরীক্ষা ও প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular