রবিবার, আগস্ট ২, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ আগস্ট) বিকেলে পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাদ আসর পিরোজপুর বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম।

সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular