সোমবার, আগস্ট ৩, ২০২৬
No menu items!
spot_img

বরিশালে যুবলীগ-ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, পুলিশের দাবি পুরোনো ফুটেজ

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের অভিযোগ উঠেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় বিক্ষোভ ও মশাল মিছিল করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় এক মিনিট ছয় সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, মুখে মাস্ক পরা কয়েকজন ব্যক্তি হাতে জ্বালানো মশাল নিয়ে বিক্ষোভ করছেন। মিছিলের সামনে থাকা ব্যানারে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার মাগরিবের নামাজের সময় জিয়া সড়কের একটি তুলনামূলক নির্জন স্থানে মিছিলটি বের করা হয়। তবে এর স্থায়িত্ব ছিল অল্প সময়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, স্লোগানের শব্দ শুনে আশপাশের মানুষ রাস্তায় বেরিয়ে আসতে শুরু করলে মিছিলটি দ্রুত শেষ হয়ে যায়।

তবে এ ধরনের কোনো মিছিলের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

তিনি বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি আগে ধারণ করা হয়েছে। আগস্ট মাস উপলক্ষে সেটি এখন নতুন করে প্রচার করা হচ্ছে।’

তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular