শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে একটি রেইডিং টিম সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান চলাকালে সদর উপজেলার মাছিমপুর (৮ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা মো. জুয়েল শেখ (৩৫)-কে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো. ইউসুফ শেখের ছেলে।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি মামলা দায়ের করা হয়। আদালত আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular