সোমবার, আগস্ট ২৪, ২০২৬
No menu items!
spot_img

ঢেউয়ের তোড়ে ট্রলারডুবি, বেঁচে গেলেন ১৬ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে রাইসা মনি নামে বরগুনার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে তলা ফেটে ওই ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারটিতে থাকা ১৬ জন জেলেই পাশের আরেকটি ট্রলারে উঠতে পারায় নিখোঁজ অথবা প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর নামক এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা থেকে গত এক সপ্তাহ আগে ১৬ জন জেলে রাইসা মনি নামে ওই ট্রলারটি নিয়ে সাগরে মাছ শিকার করতে যান। আবহাওয়া খারাপ থাকায় ট্রলার নিয়ে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেন। পরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর সংলগ্ন সাগর এলাকায় পৌঁছালে ঢেউয়ের তোড়ে ট্রলারের পিছনের অংশের তলা ফেটে গিয়ে ট্রলারটি ডুবতে শুরু করে। এ সময় পাশে থাকা আরেকটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ১৬ জেলেকেই জীবিত উদ্ধার করেন। ফলে ট্রলার ডুবির ঘটনা ঘটলেও কোনো জেলে নিখোঁজ অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়া ট্রলারটির সকল জেলেরাই নিরাপদে আছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে শনাক্তের পর উপকূলে টেনে নিয়ে আসা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular