মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
No menu items!
spot_img

থানা পুলিশের সফল অভিযান: ৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার!

বরিশাল বাবুগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে বাবুগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন (পিপিএম)-এর নেতৃত্বে একটি চৌকস দল মাদক উদ্ধারে অভিযানে বের হয়।

অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকাধীন নতুনহাট সংলগ্ন স্থানে বিপুল পরিমাণ মাদকের চালান হাতবদল হচ্ছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও মাদক কারবারিদের হাতেনাতে ধরতে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মেহেদী হাসান সজল (২১)এবং মাসুদ রানা (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্ধারকৃত গাঁজার মূল চালান কোথা থেকে এসেছে এবং এর সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আসামিদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular