বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
No menu items!
spot_img

বরিশালে ৩ মাদক কারবারির আত্মসমর্পণ

বরিশালের গৌরনদীতে তিন মাদক কারবারি প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে খাঞ্জাপুর ইউনিয়ন ‘মাদক নির্মূল পরিষদ’-এর উদ্যোগে জনসচেতনতামূলক সমাবেশে ওই মাদক ব্যবসায়ীরা আত্মসমর্পণ করেন।

তারা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের সমরসিংহ গ্রামের বাসিন্দা ফরিদ হোসেন এবং পূর্ব বাকাই গ্রামের মিলন সরদার ও আসলাম হোসেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ সহ অন্যান্যরা।

মাদক কারবারিদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘আত্মসমর্পণকারী ওই ৩ জনের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান। যেগুলোর নিষ্পত্তি আদালত করবেন। তারা যেহেতু আলোর পথে ফিরে আসতে চেয়েছে তাই তাদের একটি সুযোগ দেওয়া হয়েছে। তারা আমাদের নজরদারিতে থাকবে। পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular