নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটিক ট্যাংকিতে সেন্টারিংয়ের কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
ওসি আরও জানান, হাসপাতালে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।