সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
No menu items!
spot_img

বরগুনায় ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদর উপজেলায় ২৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান রানা পহলান (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বরগুনা সদর থানাধীন ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ইতলা এলাকায় হিরু নামের এক ব্যক্তির সেলুনের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেফতার করা হয়। এসআই (নিরস্ত্র) মো. নাছির উদ্দিন হাওলাদার সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

গ্রেফতারকৃত অপর ব্যক্তি হলেন মো. নাইম হাওলাদার (২০)। তিনি বামনা উপজেলার ডোয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডোয়াতলা এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে দুইজনের কাছ থেকে পৃথকভাবে ১৯ ও ৫ পিসসহ মোট ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে আরও অভিযান পরিচালনা শেষে তাঁদের বরগুনা সদর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৯, তারিখ ২৪ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর ৫০১। মামলাটি রাত ৮টা ৩০ মিনিটে নথিভুক্ত করা হয়।

মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) মাসুদ মুন্সির ওপর অর্পণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত চলমান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular