বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ।

সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারা বলেন, রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এ সময় জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular