বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
No menu items!
spot_img

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পিরোজপুর কার্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসের শুরুতে সার্কিট হাউসের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং বিআরটিএর সহকারী পরিচালক মতিউর রহমান ফাহাদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোপাল সাহার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী ও গাজী আসাদুজ্জামান মাসুম, ডা. আরিফ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর রুহুল আমিন, বাস মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ শেখ ও সাধারণ সম্পাদক আলী আহমেদ রাজিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও পরিবহন শ্রমিক নেতারা।

আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং চালক ও যাত্রীদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সড়ক দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular