সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  |  বরিশাল
এইমাত্র
বরগুনা

টেংরাগিরি ইকোপার্কে হরিণ উধাও, তথ্য নেই বন বিভাগে

বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট, সোনাকাটা ইউনিয়নের টেংরাগিরি ইকোপার্ক থেকে হরিণ উধাও হয়ে যাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ হিসেবে পরিচিত এই ইকোপার্ককে বলা হয় ‘দ্বিতীয় সুন্দরবন’। প্রতিষ্ঠার সময় এখানে ১৪টি হরিণ ও দুটি কুমিরসহ নানা বন্যপ্রাণী ছিল। এখন মাত্র তিনটি হরিণের দেখা মেলে, বাকিগুলো উধাও।

 

২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ইকোপার্কটি প্রতিষ্ঠা করা হয়। এক যুগ আগে গড়ে ওঠা এই পার্কে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, খাদ্যসংকট, বন বিভাগের তদারকির অভাব এবং শিকারিদের ওপর নজরদারি না থাকায় হরিণগুলো হারিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম সুনির্দিষ্ট কোনো তথ্য বা ব্যাখ্যা দিতে পারেননি। স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল ও জসিম উদ্দিন বলেন, ইকোপার্কের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগকে আরও সক্রিয় হতে হবে।